× Banner
সর্বশেষ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার

বিমান বন্দর এখন মূলা চাষের জমি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

মোঃ আব্দুল আওয়াল॥ ঠাকুরগাঁওয়ের শহরের অদুরে ঐতহ্যবাহী পুরাতন বিমান বন্দরটি এখন মুলা চাষের আবাদের জন্য ব্যবহার করা হচ্ছে। জেলা সদর থেকে ৮ কিলোমিটর দক্ষিণ-পশ্চিমে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশেই শিবগঞ্জ এলাকায় ৫শতক ৫০ একর জমি নিয়ে ১৯৪০ খ্রিষ্টাব্দে ঠাকুরগাঁও পুরাতন বিমান বন্দরটি স্থাপিত হয়।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, ১৯৪০ সালের দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় বিশেষ প্রয়োজনে বিমান বন্দরটি নির্মাণ করা হয়েছিল। এর পর পারিকস্তান আমলেও ত্রানসামগ্রী আনা-নেওয়াসহ অন্যান্য কাজে বিমান বন্দরটিতে মাঝে মাঝে বিমান চলাচল অভ্যহত ছিল। ১৯৭১ এর স্বাধীনতার পরেও সরকারি উদ্যেগে ১৯৭৭-৭৮ সাল পর্যন্ত রাজধানী ঢাকার সাথে ঢাকা- ঠাকুরগাঁও বিমান সার্ভিসও চলেছিল। তখন সৈয়দপুর বিমান বন্দর নির্মান হয়নি। এরপর লোকসানের অজুহাতে ঢাকা-ঠাকুরগাঁও বিমান সার্ভিস বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ রানওয়েবের বড় অংশ জুড়ে এখন লম্বা লম্বা ঘাস জন্মেছে। আশেপাশের জমিগুলোতে মানুষ চাষাবাদ শুরু করেছে। জমি লিজ নিয়ে মানুষ এখানে মুলার চাষ করছে। সম্প্রতি ঐ বিমান বন্দরে সরেজমিন দেখা গেছে, বেশ কয়েক একর জমিতে এখন মুলার আবাদ করা হচ্ছে। এর পাশাপাশি অব্যহৃত রানওয়েতে আশেপাশের মানুষ গরুকে ঘাস খাওয়াচ্ছে। কয়েকমাস আগে এখানে কৃষকরা বিস্তৃর্ণ এলাক জুড়ে ভুট্রা চাষ করে।

স্থানীয় এলাকাবাসী তোজাম্মেল হক জানান, দীর্ঘ ৩২ বছর ধরে বিমান বন্দরটি পরিত্যাক্ত অবস্থায় পরে থাকায় বিমান বন্দরের অনেক জমি বেহাত হয়ে গেছে। কাটাতারের বেড়াসহ খুটিও ইট উধাও হয়ে গেছে। কিছু দিন আগেও সেনাবাহিনীর সদস্যরা বিমান বন্দরের অংশ বিশেষ নিয়ে প্রশিক্ষণ কাজে ব্যবহার করেছে। তারা এখানে অবস্থান করছেন। কিন্তু এই বন্দরটি জাতীয়ভাবে দেশের কোন কাজেই আসছে না। বর্তমানে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ বিমানসহ বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি সৈয়দপুরের বিমান বন্দরের জন্য টিকিট বিক্রি করছে। লোকজনও জরুরি দরকারে বিমানে যাতায়াত বাড়িয়েছে। তাই অভিজ্ঞ মহল মনে করেন, যদি ঠাকুরগাঁও পুরাতন বিমান বন্দরটি সংস্কার করা যায়। তাহলে এই অঞ্চলের অর্থ্যাৎ পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুরের বহু যাত্রী এই বন্দর থেকে যাতায়াতের সুবিধা পেতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চই এই ঐতিহ্যবাহী পুরাতন বিমান বন্দরটির আবার চালু করে এলাকার মানুষদের জন্য সরকারি যাতায়াত সেবা নিশ্চিত করবেন।


এ ক্যটাগরির আরো খবর..