× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

বিমানবাহিনীতে নিয়োগ, মাধ্যমিক পাসেই আবেদন

admin
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০১৬

জব ডেস্কঃ তরুণদের কাছে সব সময়ই স্বপ্নের কর্মস্থল বিমানবাহিনী। সম্মান, আকর্ষণীয় সুযোগ-সুবিধা এবং রোমাঞ্চকর ক্যারিয়ারের পাশাপাশি দেশসেবার সুযোগ পাওয়া যায় বলে বিমানবাহিনীতে চাকরির চাহিদা থাকে সব সময়ই শীর্ষে।

সম্প্রতি এমওডিসি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সুযোগের দ্বার আবারও খুলে দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। পদটিতে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :

আবেদনের যোগ্যতা

পদটিতে শুধু অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে মাধ্যমিক বা সমমান পাস হতে হবে। প্রার্থীদের বয়স ৯ অক্টোবর-২০১৬ তারিখে ১৬ থেকে ২১ বছর হতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ থাকবে। আবেদনের জন্য গ্রহণযোগ্য ওজন ৪৯.৯৪ কেজি।

বেতন ও ভাতা

প্রার্থীদের প্রশিক্ষণকালীন বেতন দেওয়া হবে আট হাজার ৮০০ টাকা। সঙ্গে বহন করা হবে খাদ্য, বাসস্থান, চিকিৎসার খরচ। প্রশিক্ষণ শেষে সৈনিক পদে স্থায়ীকরণের পর একই বেতনসহ বিভিন্ন ভাতা দেওয়া হবে। সঙ্গে থাকবে জাতিসংঘে মিশন, বাসস্থান, চিকিৎসা, রেশন এবং সন্তানদের অধ্যয়নসহ নানা সুবিধা।

ভর্তি প্রক্রিয়া

আবেদনকারীদের মাধ্যমিক বা সমমানের ইংরেজি ও বাংলা লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি হবে মোট ৫০ নম্বরের। এ ছাড়া প্রার্থীদের ডাক্তারি ও মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।

আবেদন প্রক্রিয়া

১০০ টাকা আবেদন ফিসহ www.joinbangladeshairforce.mil.bd থেকে আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। বিজ্ঞাপনে উল্লেখিত তারিখগুলোতে বিভিন্ন জেলাভিত্তিক প্রার্থীরা ‘বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫’ ঠিকানায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) ভিজিট করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..