× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাত ২টা থেকে থেকে সকাল ৭টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ

Kishori
হালনাগাদ: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
আবারও ২৫০ কেজি ওজনের বোমা বিমানবন্দরে

বিমানবন্দরে লাইটিং ব্যবস্থার সংস্কার কাজের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক দুই মাস রাত ২টা থেকে থেকে সকাল ৭টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত উল্লেখিত সময়ে বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হবে।

বিমানবন্দরের এটিএম বিভাগের নোটিশে বলা হয়, রাতে ৫ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকায় সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের চাপ বেশি থাকতে পারে। তবে যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সাধারণত এ সময়ে কুয়াশা বেশি থাকার কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়। তাই লাইটিং ব্যবস্থা সংস্কার কাজের ওই সময়টিকে বেছে নেওয়া হয়েছে।

কামরুল ইসলাম বলেন, এ সময়ে সাধারণত সাত-আটটি ফ্লাইট চলাচল করে থাকে। কিন্তু দুই মাসের জন্য ওই সময়ের ফ্লাইটগুলোকে দিনের অন্যান্য সময়ে স্থানান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..