× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

পিআইডি

‍‍‍বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সম্মুখে থেকে লড়াই করেছে পথনাটক -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২
লড়াই করেছে পথনাটক

‘৭৫ পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে পথনাটক সম্মুখে থেকে লড়াই করেছে। তারা বরাবরই স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পথনাটক
সামাজিক অসঙ্গতি, অন্যায়, অবিচার, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে গণমানুষের মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত ‘শীতকালীন নিয়মিত মৌসুমী পথনাটক কর্মসূচি’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পথনাটকের সুবিধা হলো কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই যেকোনো ইস্যুকে কেন্দ্র করে যেকোনো স্থানে মঞ্চায়ন করা যায়।

বিগত ২৮ বছর ধরে বাংলাদেশ পথনাটক পরিষদ নিয়মিতভাবে ‘শীতকালীন মৌসুমী পথনাটক কর্মসূচি’ বাস্তবায়ন করে আসছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পথনাটক পরিষদের সকল কার্যক্রমে সহযোগিতার হাত প্রসারিত থাকবে।

বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। আলোচনা করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সহসভাপতি ড. রতন সিদ্দিকী ও নাট্যজন জাহাঙ্গীর হোসেন এবং নাট্যব্যক্তিত্ব মীর জাহিদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস।

শুভেচ্ছা বক্তৃতা করেন ‘শীতকালীন নিয়মিত মৌসুমী পথনাটক কর্মসূচি’ এর আহ্বায়ক মোঃ শাহনেওয়াজ।

প্রতিমন্ত্রী এর আগে ঢাকা জেলার সাভারস্থ ব্র্যাক সিডিএম সেন্টারে ব্র্যাক কুমন লিমিটেড আয়োজিত ৪র্থ বার্ষিক ASHR (Advanced Student Honor Roll) সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..