× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

বিপিএলে দল গোছাতে শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জুলাই, ২০১৭

নিউজ ডেস্কঃ জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট-বিপিএলে ঢের বাকি থাকলেও এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। আর এ কাজে তারকা বিদেশিদের দিকে ঝুকেছে সবগুলো দল। ঢাকা-রংপুর-কুমিল্লা বেশ এগোলেও সক্রিয় তৎপরতা নেই চট্টগ্রাম-বরিশালের।

ক্রিকেটের নবীনতম সংস্করণে ঘরোয়া আসরগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিপিএলের পঞ্চম আসরে তাই আগেভাগেই তৎপর ফ্রাঞ্চাইজিগুলো।

গেলোবারের অধিনায়ক মাশরাফিকে ছেড়ে দিয়ে আইকন হিসেবে তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রেখে দিয়েছে ইমরুল কায়েসকে। আর বিদেশি কোঠায় কলিন মুনরো, শোয়েব মালিক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ নবী, রাশিদ খান, হাসান আলী ও ফাহিম আশরাফদের ডেরায় তুলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবারও আস্থা রেখেছে দেশীয় কোচ সালাহ উদ্দীনের ওপর।

ঢাকা ডায়নামাইটস আইকন হিসেবে রেখে দিয়েছে বিশ্বসেরা অররাউন্ডার সাকিব আল হাসানকে। শিরোপা হাতছাড়া হওয়ায় এবার আগে থেকেই দল গোছাতে মনোযোগী হয়েছেন ফ্রাঞ্চাইজির কর্তারা। সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, সুনীল নারায়ন, মোহাম্মদ আমির, আসেলা গুনারতেইও নিরোশান দিকভেলার মতো বিদেশি তারকাদের দলে ভেড়ানোর কথা জানিয়েছে দলটি।

অধিনায়ক ও আইকন হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি শতভাগ আস্থা রেখেছে খুলনা টাইটানস। দেশি খেলোয়াড় নিশ্চিত না করলেও বিদেশি কোটায় অস্ট্রেলিয়ান হার্ডহিটার ক্রিস লিন, আফ্রিকার রাইলে রুশো ও কাইল অ্যাবোট, পাকিস্তানে সরফরাজ আহমেদ, জুনায়েদ খান ও শাদাব খান এবং লঙ্কান সেকুগে প্রসন্নের সঙ্গে চুক্তি করেছে দলটি। আর কোচ হিসেবে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে আনুষ্ঠানিকতা সম্পন্ন টাইটানসদের।

বেশ এগিয়েছে রংপুর রাইডার্সও। আইকন হিসেবে নিয়েছে টাইগারদের টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। বিদেশি হিসেবে নাম লিখিয়েছেন রবি বোপাড়া, থিসারা পেরেরা, জনসন চার্লস, স্যামুয়েল বদ্রি। শেষ চারের লড়াইয়ে টিকলে যোগ দিতে পারেন ক্রিস গেইল। মালিকানা বদলানো রংপুর রাইডার্স কোচ হিসেবে নিয়েছে টম মুডিকে।

সাব্বির রহমানকে ছেড়ে দেয়ায় আইকন হিসেবে মুশফিকুর রহিমকে নেবার সম্ভাবনা রয়েছে রাজশাহী কিংসের। বিদেশিদের মধ্যে লেন্ডল সিমন্স, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেল, ড্যারন স্যামিকে রেখে দিয়েছে দলটি।

মাঠের পারফরমেন্সে সবচেয়ে অনুজ্জ্বল দলটির নাম সিলেট রয়্যালস। তবে এবার মালিকানা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নেয়ায় নাম বদলে ভালো দল গড়ায় কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। এরই মধ্যে ক্রিস জর্ডান ও ডেভিড মালানকে চুক্তিবদ্ধ করেছে দলটি। গেলোবারের আইকন মুশফিকুর রহিমকে ছেড়ে দিয়েছে বরিশাল বুলস। দল গোছাতে এখনো কোনো তোড়জোড় শুরু করেনি দলটি।

১৬ সেপ্টেম্বর খেলোয়াড়দের বাকি কাজ সম্পন্ন করবে ফ্রাঞ্চাইজিগুলো।


এ ক্যটাগরির আরো খবর..