বিধবা আয়েশার গোয়ালঘর থেকে গরু চুরি-১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের পিছনে মৃত ওহাব শেখের স্ত্রী আয়েশা বেগমের একটি বকনা গরু চুরি হয়েছে। জানা যায় গত রবিবার রাতে বিধবা আয়েশা বেগমের গোয়ালঘর থেকে ১ টা লাল হলুদ রংয়ের বকনা গরু চুরি হয়ে যায়।

এ ব্যাপারে আরো জানা যায় আয়েশা বেগম সোমবার সকালে গরু বের করতে গিয়ে দেখেন গোয়ালঘরের দরজা খোলা, ভিতরে গিয়ে দেখেন গরু নাই। তখন তিনি কান্নায় ভেঙ্গে পরেন। তবে আয়েশার বাড়িতে তিনি এবং তার নাতি ছেলে ছাড়া অন্য কেউ থাকেনা। তাই গ্রামবাসির ধারনা এলাকার যারা টাকা দিয়ে ইষ্টু, তাস, জুয়া, আইপিএল খেলার টাকা যোগার করার জন্য, বাড়িতে গার্ডিয়ান না থাকায় এবং আইনী সাহায্য নেওয়ার লোক না থাকার দরুন গরু চুরির ঘটনা ঘটায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।