× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিশেষ বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
বিদ্যালয়সমূহের স্বীকৃতি

ঝিনাইদহে বিশেষ বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের তামান্না পার্কের মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়, সমন্বয় পরিষদ।

সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মহিউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস রাজ। প্রধান বক্তা ছিলেন মুখ্য সমন্বয়ক গাউছুল আজম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ।

সভায় বক্তারা বলেন, “দেশের হাজারো প্রতিবন্ধী শিশু-কিশোরকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে হলে বিশেষ বিদ্যালয়গুলোর সরকারিভাবে স্বীকৃতি এবং এমপিওভুক্তি নিশ্চিত করা প্রয়োজন।”

তারা আরও বলেন, শিক্ষকদের ন্যায্য সম্মানী, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় এসব বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে তাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

সভায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..