রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ভিডিও ফুটেজ ভাইরালের ঘটনায় শাকিল (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার একটি গলিতে বৃহস্পতিবার ভোরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভিডিও ভাইরাল হলে একজনকে গ্রেফতার।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ছিনতাইয়ে ভিডিও ছড়িয়ে পড়ার পর শাকিলকে আমরা শনাক্ত করি। এ  ঘটনায় থানায় মামলা করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করি।

গ্রেফতার শাকিলের কাছ থেকে মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রুপার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, দুজন যাত্রী নিয়ে একটি রিকশা একটি গলির মুখে এসে দাঁড়ায়। যাত্রীরা তরুণ-তরুণী। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে রিকশার সামনে থামে। তাদের একজনের মাথায় ছিলো হেলমেট। বাকি দুজনের একজনের গায়ে কালো শার্ট ও অপরজনের গায়ে সাদা টি–শার্ট।

মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে সাদা টি–শার্ট ও কালো শার্ট পরা দুজন নেমে যায়। সাদা শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করে রিকশায় থাকা তরুণীকে কোপ দেওয়ার অঙ্গভঙ্গি দেখায়। একপর্যায়ে তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। কালো শার্ট পরা লোকটি তরুণীর গলা থেকে একটি রুপার চেইন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় মোটরসাইকেলটিকে ঘুরিয়ে রাস্তার পাশে রাখা হয়। মোটরসাইকেলের চালক (হেলমেট পরা) ও তার দুই সহযোগী গলির পাশের একটি বাসার দিকে যায়।

কিছুক্ষণ পর তিন ছিনতাইকারী একসঙ্গে এসে মোটরসাইকেলে ওঠে। এ সময় রিকশার তরুণ যান্ত্রী এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি ফেরত চাইলে সেটি তার দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এরপর তারা মোটরসাইকেলে উঠে চলে যায়। ওই মুহূর্তে একজন নিরাপত্তারক্ষী একটি লাঠি হাতে ঘটনাস্থলে আসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।