× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

পিআইডি

বিদেশে নতুন শ্রমবাজার সৃষ্টির জন্য কাজ করছে সরকার -প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
বিদেশে নতুন শ্রমবাজার

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছে সরকার। এজন্য কর্মীদের দক্ষ করে জনশক্তিতে রূপান্তর করে বিদেশে প্রেরণ করতে হবে। বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

আজ ঢাকায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে তাঁর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিমের সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

মালয়েশিয়ার শ্রমবাজার কবে নাগাদ খুলতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকারের কাছে যেতে না পারা কর্মীদের বিষয়ে চিঠি লিখেছি। আগামী মাসে মালয়েশিয়ার সাথে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে, এ বিষয়ে তখন জানা যাবে।

মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বায়রা জানিয়েছে যেতে না পারা কর্মীদের ৭০% কে টাকা ফেরত দেওয়া হয়েছে। বায়রাকে বলা হয়েছে, কর্মীরা যত টাকা দিয়েছে, সেই টাকা পাওয়ার পর তারা এগ্রিমেন্টে সাইন করবে যে তারা টাকা পেয়েছে। এরপর সেই লিস্ট বায়রা আমাদের নিকট পাঠাবে। তখন জানা যাবে কতজন মানুষ টাকা পেয়েছে। তাই ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে এখনই এটা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংযুক্ত আরব আমিরাত ইস্যুতে বাংলাদেশিদের শাস্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা যে দেশে বসবাস করবে সে দেশের আইন সম্পর্কে তাদের সচেতন থাকা উচিত। দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। এজন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান। এই বিদেশে বাংলাদেশের শ্রমবাজারটা এখন একটা মহল নষ্ট করতে চাচ্ছে। আমি মনে করি, ’৭১ এর যুদ্ধাপরাধী জামায়াত-বিএনপির পেতাত্মারা এসব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত।


এ ক্যটাগরির আরো খবর..