বিদেশী হামলায় আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক: ইটালির নাগরিক পিয়েরো পারোলারিককে বাংলাদেশে  হত্যা চেষ্টার দায় স্বীকার করেছে। এমনটি দাবি করেছেন সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ডিরেক্টর রিটা কাৎজ। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় তিনি এ দাবি করেন।

এর আগেও ইটালির নাগরিক তাবেলা সিজার ও জাপানি নাগরিক হোসি কোনিও হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করেছিল সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

বুধবার দিনাজপুরে ইটালির নাগরিক পিয়েরো পালেরোকে অজ্ঞাত বন্দুকধারী গুলি করে। গুরুতর আহত অবস্থায় একটি এয়ার অ্যাম্বুলন্স করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। বর্তমানে এখানে তিনি চিকিৎসাধীন আছে। ওই হামলার একদিন পর আইএস দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বলে দাবি করেছেন রিটা কাৎজ।

রিটা কাৎজ তার অফিসিয়াল টুইটারে এ দাবি করলেও কখন বা কোথা থেকে আইএস এ বিবৃতি দিয়েছে তার উল্লেখ করেননি।

তথ্যসূত্র : ঢাকা ট্রিবিউন অনলাইন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।