× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

বিতর্কিত জমির ধান কর্তনে ৬ জনের বিরুদ্ধে মামলা

admin
হালনাগাদ: বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের কৃষক মোঃ মানিকের চাষকরা  জমির ধান কেটে তছরুপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায়  মোঃ মানিক বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলো- আশরাফপুর গ্রামের মৃত দরজেল মোল্লার ছেলে মন্টু, মৃত মোফাজ্জেলের ছেলে ফরিদ, ফরিদের দু’ছেলে আব্দুর রাজ্জাক ও কালু, মৃত খুদী সেখের ছেলে আবুল হাশেম ফকির এবং মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে আবুল।

বাদী আশরাফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ মানিক হোসেনের ছেলে মামলায় উল্লেখ করেন- আসামিরা গত ৮ নভেম্বর সকালে মোঃ মানিক হোসেনের লাগানো আমদহ মৌজার আর.এস ৩৭৫৩ নং দাগের নালিশি জমি ধান কেটে তছরুপ করে। তিনি আরো উল্লেখ করেন- তার দখলে থাকা জমির বিরোধ দেখা দিলে তার ভাই মোনাজাত ফৌঃ কাঃবিঃ আইনের ১৪৪ ধারা মতে পিটিশান ৮৫/১৫ নম্বরে মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..