বিটিসিএল এবং স্বাস্থ্য অধিদপ্তর এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিটিসিএল এবং স্বাস্থ্য অধিদপ্তর এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) প্রদত্ত ‘লিজড লাইন ইন্টারনেট’, ‘ভিপিএন’ ইত্যাদি সার্ভিস বিষয়ে বিটিসিএল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে আজ ঢাকায় বিটিসিএল প্রধান কার্যালয়ে সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির প্রেক্ষিতে বিটিসিএল স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত হাসপাতাল এবং ইনস্টিটিউটে অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি এবং ডাটা কানেকটিভিটি প্রদান করবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল সেবা সম্প্রসারণে এই সমঝোতা স্মারককে একটি মাইলফলক বলে উল্লেখ করেন এবং অভিনন্দন জানান। তিনি বলেন, বিটিসিএল ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মহাসড়ক নির্মাণে অসাধারণ ভূমিকা পালন করছে এবং তাদেরকে আগামীতেও দৃঢ়তার সাথে এই কাজ করে যেতে হবে।

বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিসিএল এর পক্ষে চিফ জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) মোঃ আলিমুজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ডিরেক্টর (এমআইএস) এবং লাইন ডিরেক্টর (এইচআইএস এবং ই-হেলথ) প্রফেসর ডা. মোঃ শাহাদাত হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।