× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

বিজয় দিবসের রাতে স্কুলছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ২

admin
হালনাগাদ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন জানান, বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়। এই ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবগত রাতে দিনাজপুর সদর উপজেলার সুন্দরা মংলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদেরকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলেন, সুন্দরা জুলকাপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোকসেদুল ইসলাম টুকলু (৩১) ও সুন্দরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা ওরফে রানা (২৪)।

র‌্যাব জানায়, এই মামলায় এজাহারভুক্ত আসামি মোকসেদুল ইসলাম টুকলু হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা ওরফে রানা গণধর্ষণের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার কাছ থেকে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে পরবর্তীতে জানানো হবে।

র‌্যাব-১৩ দিনজপুর ক্রাইম প্রিভেনশন কম্পানি-১ এর অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বজলুর রশিদ জানান, র‌্যাব দুই জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য , দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রামে দশম শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন ওই ছাত্রীর মা। ধর্ষণের শিকার স্কুলছাত্রী দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে বুধবার দিবাগত রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে দিনাজপুর সদর উপজেলার সুন্দরা জুলকাপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোকছেদুল ইসলাম টুকলু ও অজ্ঞাতনামা আরও দুজনসহ মোট তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার স্কুলে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। রাত সাড়ে ৯টায় মঙ্গলার বাজার এলাকায় জনৈক আলতাফের দোকানের কাছাকাছি পাকা রাস্তায় পৌঁছালে তিনজন তাকে জোরপূর্বক ৩০০ গজ দূরে পাথারিয়া পুকুরপাড়ে ধরে নিয়ে যায়।

এতে আরো বলা হয়, সেখানে ওই তিন ব্যক্তি স্কুলছাত্রীর মুখ ও হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে ওই স্কুলছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। স্কুলছাত্রী জ্ঞান হারালে ধর্ষণকারীরা তাকে রক্তাক্ত জখম অবস্থায় মৃত ভেবে পুকুরের পানিতে ফেলে পালিয়ে যায়। পুকুরে ফেলার পরে জ্ঞান ফিরলে কোনোরকমে ওই ছাত্রী বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে রাতেই তার মা ও খালাসহ পরিবারের আরো কয়েকজনকে ধর্ষণের ঘটনাটি খুলে বলে।

রাতে প্রাথমিক চিকিৎসা নিয়ে রক্তক্ষরণ বন্ধ না হলে পর দিন ১৭ ডিসেম্বর ওই স্কুলছাত্রীকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..