× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

বিজ্ঞান প্রমানের জন্য মৃত্যু ঝুঁকি!

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: পদার্থ বিজ্ঞানীরা নানা সময়েই বিভিন্ন ঝুঁকিপূর্ণ গবেষণায় পিছপা হোন না।

বিজ্ঞানের নীতি প্রমাণ করে দেখান নিজের মৃত্যু ঝুঁকি নিয়েও? আসলেই তাই। সম্প্রতি এক পদার্থ বিজ্ঞানী এমনই দুইটি কাণ্ড প্রকাশ্যে করে দেখিয়েছেন। বিজ্ঞান বিশ্বাস করে মৃত্যু ঝুঁকি নিয়েছিলেন তিনি।

পদার্থ বিজ্ঞানের নীতি প্রমাণ করার জন্য নরওয়ের পদার্থবিজ্ঞানী আন্দ্রিয়াস ওয়াল পানির নিচে নিজেকে গুলি করে দেখিয়েছেন। কিন্তু তারপর কি ঘটলো, সেটা পরে বলছি। তার আগে জেনে নিন, কেন তিনি এ ধরনের পরীক্ষা করলেন।

মূলত পানির নিচে গুলি করলে আসলে কী ঘটবে, সেটা দেখানোর জন্যই তিনি নিজের ওপরেই এই পরীক্ষা করেন। সেটা ছিল সকলের জন্য এক রুদ্ধশ্বাস করা মুহূর্ত। কেননা সুইমিং পুলে পানির নিচে মাত্র ২ মিটার দুরত্ব থেকে কর্ডের মাধ্যমে বন্দুক দিয়ে নিজের দিকে গুলি চালান আন্দ্রিয়াস ওয়াল। এবং তার কিছুই হয়নি। পানির নিচে গুলি ‍দুই মিটার দূরত্বও অতিক্রম করতে পারেনি।

এর কারণ হচ্ছে, বাতাসের তুলনায় পানি ৮০ গুণ বেশি ঘন। তাই পানিতে গুলি ছোড়া হলে তা মুহূর্তেই ধীর গতির হয়ে পড়ে। এটা অবশ্য বন্দুকের কারণে নয়, বুলেটের কারণে। বন্দুক পানির নিচে কাজ করলেও, বুলেট এর ভেতরে যে উপাদান থাকে, তা জলরোধী। তাই বাতাসের মতো পানিতে বুলেট ছুটতে পারে না।

তবে বিজ্ঞানে বিশ্বাস করে মৃত্যুর ঝুঁকিপূর্ণ এ ধরনের গবেষণা নরওয়ের পদার্থবিজ্ঞানী আন্দ্রিয়াস ওয়ালের এটিই প্রথম নয়। কিছুদিন আগে মৃত্যুর ঝুঁকিপূর্ণ এ ধরনের আরো একটি গবেষণা দেখিয়ে তিনি শোরগোল ফেলে দিয়েছিলেন।

পদার্থ বিজ্ঞানের কেন্দ্রাভিমুখী শক্তি দেখানোর জন্য তিনি একটি লুপ তৈরির মাধ্যমে ঝুঁকিপূর্ণ অবিশ্বাস্য পদ্ধতিতে তা করে দেখান।

তথ্যসূত্র: বিজিআর

 


এ ক্যটাগরির আরো খবর..