× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক

বিজেপি নেতার পরিবারকে ঘরের শিকল আটকে পুড়িয়ে মারার চেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
পুড়িয়ে মারার চেষ্টা

রাজনৈতিক কারণে প্রতিপক্ষের নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পরিবারের সবাইকে পুড়িয়ে মারার পিছনে যে নৃশংসতা তা ভাষায় প্রকাশ করা যায়না। কিন্তু বর্তমানে এই ধরনের ঘটনা পঃবঙ্গে প্রায়ই ঘটছে।
রাজনৈতিক সহিংসতা নৃশংসতা হিংস্রতা হত্যা গাড়ি-বাড়ি দোকান-পাট ভাঙচুর অগ্নিসংযোগ যে পঃবঙ্গের রাজনীতিতে একটি অনু সঙ্গ হয়ে দাড়িয়েছে তা প্রতি মুহুর্তেই টের পাওয়া যাচ্ছে। হাজার দুয়ারির মতো আস্ত একটি আধুনিক ট্রেন জ্বালিয়ে দেয়া সেখানে কোন ব্যাপার নয়।
দু’দিন হলো পঃবঙ্গের বাঁকুড়া জেলার ওন্দায় বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোকেরা গভীর রাতে বাইরে থেকে ঘরের শিকল আটকে পুরো বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়ি পুড়িয়ে দিয়েছে।
ঘটনার সময় বিজেপি নেতা তাপস বারিক এবং তার বাবা-মা ঘরেই ছিলেন। আগুন লাগার পর বাহির থেকে শিকল আটকানো থাকায় বাইরে বেরুতে না পেরে জানালা দিয়ে ডাক চিৎকার করায় পাশের বাড়ির লোকেরা এসে তাদের উদ্ধার করে। তাপস বারিকের ভাগ্য ভালো পাশের বাড়ির লোকেরা সময় মতো এসেছিল নইলে পরিবার শুদ্ধ তাদের পুড়ে মরতে হতো। এটাই এখন পঃবঙ্গের নিত্যনৈমিত্তিক ঘটনাবলী।
বাঁকুড়া আদিবাসী এলাকা। এখানে আদিবাসী সমাজের লোকেদের কোন কাজ নেই উন্নয়ন রুটিরুজি দুরস্ত। বাম আমলে আদিবাসীদের পিপড়ের ডিম খেয়ে জীবন ধারন করতে হতো। গত ৫০ বছরে আদিবাসীদের জীবনে কোন উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বেঁচে থাকার জন্য বিগত সরকারগুলো আদিবাসীদের জীবন মানের উন্নয়নে যে খুব একটা কিছু করেছে তেমন কিছু পরিলক্ষিত হয়নি। সেসব এলাকায় এখনো মাটির ঘরে মানুষ বাস করে। অথচ কেন্দ্রীয় সরকার পাকা ঘরের অডেল ব্যবস্থা করেছেন। কিন্তু আদিবাসীদের ভাগ্যের শিকা এখনো ছিড়েনি।
পঃবঙ্গের আদিবাসী সমাজ অনেকটাই বিজেপির সমর্থক। তাই প্রতিপক্ষ তৃনমুল কংগ্রেসের চোখে তারা শত্রু। পঃবঙ্গে রাজনীতির এই ধারা বিগত ৫০ বছর যাবৎ চলে এসেছে। গত ৫০বছরে পঃবঙ্গে বাম-তৃনমুল শাসনামলে রাজনৈতিক শিষ্টাচার এবং সহনশীলতার রাজনীতি উবে গিয়েছে।
তাই তৃনমুল কংগ্রেস বামেদের মতো আচরণ করতে শুরু করেছে। ঘটনার একদিন পর রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাপস বারিকের পোড় বাড়িতে ছুটে গিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন বাড়ি মেরামতের জন্য আর্থিক সাহায্য করেন এবং এক বিরাট প্রতিবাদ মিছিল করেন। ২৬এর বিধানসভা নির্বাচনে হিন্দুদের মতো আধিবাসী সমাজ যদি একতাবদ্ধ হতে না পারে তাহলে তাদের জন্যও এক দুঃস্বপ্ন অপেক্ষা করছে।


এ ক্যটাগরির আরো খবর..