× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

নিউজ ডেস্ক

বিজিবি মহাপরিচালক এর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন

admin
হালনাগাদ: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
বিজিবি মহাপরিচালক এর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম।

আজ বিজিবি মহাপরিচালক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন (বগুড়া এরিয়া)-এর সাথে প্রশিক্ষণরত বিজিবি সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালক শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল স্তরের বিজিবি সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রশিক্ষণ সম্পর্কিত বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে বিজিবি মহাপরিচালক জানান, বাহিনীর আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া। বিজিবি’র আধুনিকায়নের পাশাপাশি পেশাগত উৎকর্ষতার জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী যুদ্ধকালীন পরিস্থিতিতে বিজিবি সেনাবাহিনীর আভিযানিক পরিকল্পনা অনুযায়ী যুদ্ধে অংশগ্রহণ করবে।

২০১৯ সাল হতে সেনাবাহিনীর সাথে বিজিবি বিশদ কলেবরে শীতকালীন মহড়ায় অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বিজিবি’র ৫টি ব্যাটালিয়ন এবং ১টি কোম্পানি শীতকালীন যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

এই প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির মধ্যে বিভিন্ন আভিযানিক, প্রশাসনিক এবং সাংগঠনিক সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে বলে বিজিবি মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিজিবি মহাপরিচালকের পরিদর্শনের সময় জিওসি ১১ পদাতিক ডিভিশনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..