× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শার্শা উপজেলা প্রতিনিধি

বিজিবির অভিযানে ২৬ লক্ষ ৪১ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
বিজিবির অভিযানে ২৬ লক্ষ ৪১ হাজার টাকা মূল্যের পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার ( ১৪ অক্টোবর) দিনব্যাপী বিজিবি এর টহলদল বেনাপোল, আন্দুলিয়া, শিকারপুর বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় WINCEREX COUGH SYRUP(নেশা জাতীয়), কীটনাশক, খৈনি, পান মসলা, ঔষধ, রেলওয়ে পার্টস, নাট বোল্ট, প্লাস্টিক পাইপ, গাড়ির পার্টস, শাড়ী, কম্বল, থান কাপড় এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ২৬,৪১,৩০৭.২০ (ছাব্বিশ লক্ষ একচল্লিশ হাজার তিনশত সাত টাকা বিশ পঁয়সা) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..