বিচারক নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট

বিশেষ প্রতিবেদক: বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাষ্ট্রপতির ক্ষমতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

আজ  বৃহস্পতিবার সকালে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।রিটে আইনসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, স্পিকার ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে রিটের বিষয়ে শুনানি হতে পারে।

রিটের বিষয়ে ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নিম্ন আদালতের সব দায়িত্ব ছিলসুপ্রিম কোর্টের ওপর। কিন্তু ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়, যা সংবিধানের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক।এ ছাড়া ৯৫ (গ) অনুচ্ছেদ অনুযায়ী,আইন তৈরি করে বিচারপতি নিয়োগের কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইন তৈরি করা হয়নি। প্রত্যেক সরকার নিজ নিজ ক্ষমতাবলে বিচারপতি নিয়োগ দিয়েছেন, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

গত ১ নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উপলক্ষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা একটি বাণী দিয়েছেন। বাণীতে তিনি উল্লেখ করেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে দেশে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে। এতে করে বিচার বিভাগের কার্যে বিঘ্ন ঘটছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।