× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

বদিকে অব্যাহতির বিরুদ্ধে আপিল করবে দুদক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: সম্পদের তথ্য গোপন করার দায়ে তিন বছরেরকারাদণ্ডপ্রাপ্ত কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতির বিরুদ্ধে আপিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের আইনজীবী খুরশীদআলম খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।খুরশীদ আলম বলেন, মামলার সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আপিল করার বিষয়ে দুদককে পরামর্শ দেওয়া হয়েছে। দুদকের মহাপরিচালক মো. মইদুল ইসলামকে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

গতকাল অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বদিকে ১০ লাখটাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারএ আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন।এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কমমূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখিয়েছেন।

এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আবদুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলা করেন।এ ঘটনায় গত বছরের ৭ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মঞ্জিল মোর্শেদ ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে আবদুর রহমান বদির বিরুদ্ধে ছয় কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার অবৈধ সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে বলা হয়েছে, তিনি দুদকের কাছে তিন কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।মামলাটিতে বদি ২০১৪ সালের ১২ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানো আদেশ দেন।

পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৭ অক্টোবর এমপি বদিকে ছয় মাসের জামিন দেন বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।


এ ক্যটাগরির আরো খবর..