ঢাকাসহ ১৩ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ ১৩ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশের চ্যালেঞ্জ, ভিয়েতনামের কৌশলে বাড়ছে চাপ

এ সময় এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নদীপথে চলাচলকারী যাত্রী ও নৌযান সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।