ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ
ফরিদপুর জেলায় ১৫টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির বেশকিছু সিম কার্ড ও নগদ ৬১ হাজার টাকা সহ ৫ জন বিকাশ ও নগদ প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। উক্ত আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে।
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ জানান, অফিসার ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন কর্ণিকান্দা সাকিনস্থ আলেম হাওলাদার এর বাড়ীর পশ্চিম পাশের পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বালাম হাওলাদার (৩০), কালামিয়া হাওলাদার (৩৮), উভয় পিতা- পিতা-আলেম হাওলাদার, মহি মোল্যা (৩২), পিতা-মৃত আঃ জব্বার মোল্যা, আলেম হাওলাদার (৫৪), পিতা-মৃত আলাল উদ্দিন হাওলাদার, সর্ব সাং-কর্নিকান্দা ও হাফেজ হাওলাদার (২৬), পিতা-নুরুল হক হাওলাদার, সাং-ইশ্বরদি, সর্ব থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর।
এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ১০ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন ও সীম কার্ড উদ্ধার করেন। এই সংক্রান্তে এসআই/ সাইফুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
ফরিদপুর ডিবির ওসি মোঃ রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৫ সদস্যকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।