মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের নির্যাতনে শিকার রাজু(২৫) নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।
রোববার(২১ জুন) দুপুর ২ টায় বেনাপোল সীমান্তের পুটখালী ইছামতি নদীর পাড় থেকে ২১ বব্যাটালিয়নের বিজিবি তাকে উদ্ধার করে।
আহত যুবক যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের গোড়পারা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বিজিবি জানায়, সে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে তার উপর নিযাতন করে ইছামতি নদীর পাড়ে ফেলে রাখে। পরে বিজিবি সদস্যা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।
পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, সে যেহেতু ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করছিল।এ জন্য তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।




