বিএনপি সকল আন্দোলন ও ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে দিশেহারা পথিক -এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি: আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি সকল আন্দোলন ও ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে দিশেহারা পথিক। আজকে দিশেহারা পথিকের মতো পথ হারিয়ে সব কিছু তালগোল পাকিয়ে ফেলছে। তারা কি করবে, কি করবে না কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে।
বিএনপির মুসলিম লীগের মতো বিলীন হয়ে মুসলিম লীগের পরিণতির দিকে যাচ্ছে। শুক্রবার বিকালে শরীয়তপুরের নড়িয়া বিএল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগে ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাড়ীর সভাপতিত্বে ও  সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকনের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি। প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে। বিশেষ বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওহাব বেপারী, যুগ্ম সাধারন সম্পাদক একেএম ইসমাইল হক, আইন সম্পাদক আবুল কালাম আজাদ।
তিনি আরও বলেন, বিএনপি নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট। তারা রাজনীতির মহাদুর্যোগে পতিত এবং দিশেহারা হয়ে পড়েছে। এনামুল হক শামীম বলেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই আওয়ামীলীগের প্রাণ। তাই আওয়ামীলীগকে শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।