বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্র ও হতাশা আছে। নির্বাচনের ৩-৪ দিন আগে থেকেই তারা নাশকতার সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধানমন্ডির “সুধাসদন” থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর জেলায় নির্বাচনী প্রচারনার সভায় তিনি এসব কথা প্রকাশ বলেন।

তিনি বলেন, বিএনপির আসন্ন নির্বাচনকে নিয়ে অনৈতিক উদ্দেশ্য রয়েছে। যে কোন উপায়ে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করেবে বিএনপি। সেটা সন্ত্রাসী কর্মকান্ড দ্বারা হোক বা টাকা ছিটিয়ে হোক।

তিনি বিএনপির এই যড়যন্ত্রের ব্যাপারে দেশ বাসিকে সজাগ থাকার আহ্বান জানান ।যদিও বিএনপির কোনো নির্বাচনী প্রচারণা নেই, তবে নির্বাচন ঘিরে তাদের ষড়যন্ত্র রয়েছে। লন্ডন থেকে তারেক রহমান এবং দেশে থেকে তার সহযোগিরা ষড়যন্ত্র করছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে নির্বাচন ঘিরে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।

কক্সবাজার-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইমুম সারওয়ার কমল ভুয়া ব্যালট পেপারসহ বিএনপির তিনজনকে আটক করেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির নেতা-কর্মীরা কোথা থেকে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে তা জনগণকে খুঁজে বের করতে হবে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।