× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

বিএনপি প্রার্থীর বাসায় মেয়র আইভী

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মেয়র পদে জয়ী ডা. সেলিনা হায়াৎ আইভী প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায় গিয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১টার আগে সাখাওয়াতের বাসায় যান আইভী।

নাসিক নির্বাচনের প্রচারের সময় আইভী বলেছিলেন, তিনি জিতলে সাখাওয়াতের বাসায় গিয়ে নাশতা করবেন। আর সাখাওয়াত জিতলে যেন তাঁর বাসায় এসে নাশতা করে, সেই আহ্বানও জানিয়েছিলেন। সেই কথা রেখে সাখাওয়াতের বাসায় গেছেন নারায়ণগঞ্জের মেয়র।

বাসায় গিয়ে আইভী মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে সাখাওয়াতের সহযোগিতা চেয়েছেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নাসিক নির্বাচনে নগরবাসী আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকেই মেয়র হিসেবে বেছে নিয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপিদলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সাড়ে ৭৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে আবার মেয়র পদে জয়ী হন।

টানা দ্বিতীয়বারের মতো জয়ী আইভী তাঁর বিজয় দেশের মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন। অন্যদিকে সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই ফলাফলে ‘সূক্ষ্ম কিছু একটা হয়েছে’।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার ঘোষণা করেন, ‘১৭৪টি কেন্দ্রের মধ্যে সবকটির ফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট।’


এ ক্যটাগরির আরো খবর..