× Banner
সর্বশেষ
বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

বিএনপি নেতা হাবিবের জামিনে শ্যামনগর বিএনপির আনন্দ মিছিল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
বিএনপির আনন্দ মিছিল

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতা-কর্মী জামিন পাওয়ায় আনন্দ মিছিল করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে শ্যামনগর চৌরাস্তা থেকে উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জে.সি কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, সহ-সভাপতি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, শ্যামনগর উপজেলা যুবদলের আহŸায়ক শফিকুল ইসলাম দুলু, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জুলফিকার সিদ্দিক, ছাত্রদলের আহবায় আব্দুল্লাহ আল কাইয়ুম আবু প্রমুখ।

সমাবেশে বক্তারা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবসহ কারাবন্দী ৪৬ জনের জামিন পাওয়ায় আনন্দ প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..