× Banner
সর্বশেষ
দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বিএনপি নির্বাচনে যাবে শুনে নার্ভাস আ. লীগ

admin
হালনাগাদ: শনিবার, ৮ জুলাই, ২০১৭

খুলনা প্রতিনিধিঃ বিএনপি নির্বাচনে অংশ নেবে এই ভাবনা শুনেই আওয়ামী লীগের মধ্যে ‘নার্ভাসনেস’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি এখনো নির্বাচনের কাজ শুরুই করেনি। শুধু নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেখেই সরকারের নার্ভাসনেস তৈরি হয়েছে। কারণ সরকার নির্বাচনকে ভয় পায়।তাঁরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে।’

আজ শনিবার খুলনায় হোটেল টাইগার গার্ডেন মিলনায়তনে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আমীর খসরু।

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ তৈরি হয়ে আছে, বাংলাদেশের মানুষ প্রস্তুত হয়ে আছে। যেই কারণে সরকার নির্বাচনকে ভয় পাচ্ছে। তাঁরা নির্বাচন করতে চাচ্ছে না। তাঁরা নির্বাচনের ভয়ে ভীত, সন্ত্রস্ত্র আওয়ামী লীগ- আমি আপনাদের আজকে বলছি। ভীত-সন্ত্রস্ত আওয়ামী লীগ নির্বাচনের ভয়ে শুধু। কিন্তু আমরা তো ভীত-সন্ত্রস্ত নই।’

‘আমাদেরকে লোকজন জিজ্ঞেস করে, আপনারা কী নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন? আপনাদের কমিটিগুলো কী শেষ হয়েছে? আমি বলি, বিএনপির কোনো সময় নির্বাচন প্রস্তুতির প্রয়োজন হয় না। আমাদের নির্ভরতা জনগণের ওপর। আমরা একটা জনপ্রিয় দল। আমাদের নির্ভরতা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নয়। আমাদের নির্ভরতা নির্বাচন কমিশনের ওপর নয়। আমাদের নির্ভরতা সরকারি কিছু কর্মকর্তার ওপর নয়। আমাদের পূর্ণাঙ্গভাবে নির্ভরতা হচ্ছে বাংলাদেশের মানুষ এবং শুধু বাংলাদেশের মানুষ’, যোগ করেন আমীর খসরু।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে  আরো  বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাসমুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান ময়না বিএনপিতে যোগদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..