× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

পিআইডি

বিএনপি অপপ্রচারে ব্যস্ত, পদ্মা সেতু দেখে তারা এখন দিশেহারা -কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
বিএনপি অপপ্রচার

বিএনপি অপপ্রচারে ব্যস্ত। তারা সরকারের উন্নয়ন দেখে না। তারা পদ্মা সেতু দেখে এখন দিশেহারা। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না। যখন শেখ হাসিনা সরকার পদ্মা সেতুসহ বড়-বড় উন্নয়ন প্রকল্প শেষ করছে, তখনি তারা আওয়ামী লীগের অপপ্রচারে ব্যস্ত হয়ে উঠছে।

তিনি আরও বলেন, কথায় কথায় ফখরুল মিথ্যা কথা বলেন। দেখতে ভালো মানুষের মতো লাগে, আসলে বেশি-বেশি মিথ্যা কথা বলেন তিনি।

এদিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপির সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।


এ ক্যটাগরির আরো খবর..