× Banner
সর্বশেষ
জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিএনপির মেয়র প্রার্থীকে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে সীতাকুণ্ডে

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

চট্টগ্রাম প্রতিনিধি: বিএনপির মেয়র পদপ্রার্থী আবুল মনসুরকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনা প্রসঙ্গে আবুল মনসুর সাংবাদিকদের বলেন, সকালে পৌরসভার পন্থিশিলা কেন্দ্রে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, তাঁর কাছে মৌখিকভাবে প্রার্থী অভিযোগ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে পিরোজপুরের স্বরূপকাঠিতে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট সাব্বির আহমেদকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজে অবস্থিত  কেন্দ্রের সামনে পৌঁছান সাব্বির। ওই সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক বলেন, ‘আমরা বিষয়টা শুনছি। এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।’


এ ক্যটাগরির আরো খবর..