× Banner
সর্বশেষ
বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
বিএনপির মতবিনিময়

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নেতা ও বিগত নির্বাচনে ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ¦ মাহাবুবার রহমানের সভাপতিত্বে রোববার সকালে শহরের ভূষণস্কুল মাঠ সংলগ্ন অডিটোরিয়ামে বিএনপির সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহতদের স্বরনে দোয়া শেষে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ফিরোজ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলনে ঐতিহাসিক বিজয়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলুমবাজ স্বৈরাচারী আ’লীগ সরকারের পতন হয়েছে। এ আন্দোলনে আবু সাইদ, মুগ্ধ সহ যারা শহিদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্বরন করি। তিনি বলেন, বিএনপির অভিভাবক দেশনায়ক তারেক রহমান নির্দ্দেশনা দিয়েছেন কেউ কারো প্রতি প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ন হবেন না। যদি কেউ এমন কাজে জড়িত হন তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিবে। এখন সুন্দর একটি দেশ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।

উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন. উপজেলা বিএনপির যুগ্ন- আহব্বায়ক- ডাঃ নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক নজরুল ইসলাম তোতা, জবেদ আলী, লুৎফর রহমান লেন্টু, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী, আহম্মদ আলী পাতা ও মোশারেফ হোসেন প্রমুখ। এছাড়াও সভাতে কালীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..