বিএনপির বিক্ষোভ মিছিল পিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিক্ষোভ মিছিল বের করেছিল। তবে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিএনপির ওই বিক্ষোভ মিছিল পিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়েছে পুলিশ।

রোববার দুপুর ২টার কিছু আগে বায়তুল মোকাররম মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।প্রাথমিকভাবে পাওয়া খবরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকের তথ্যও পাওয়া গেছে। তবে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু নিশ্চিত করতে পারেনি।

এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলা টিভির রিপোর্টার আরমান কায়েস ও তার ক্যামেরাম্যানকেও আটক করা হয় বলে তার সহকর্মী সাংবাদিকদের অভিযোগ।বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের মতিঝিল জোনের এডিসি শিবলী নোমানসহ ৬-৭ জন পুলিশ সদস্য আহত হন। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে পুরান পল্টন এলাকা যান চলাচল বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে।কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে দলটি।ঘোষিত ওই কর্মসূচির আওতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজ বিক্ষোভ মিছিল বের করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।