× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

বিএনপি’র প্রধান নেতা থাকে লন্ডনে-কর্মীরা পড়ে আছে পল্টনে -এমপি শহীদ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
বিএনপি’র প্রধান নেতা

নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর জনকল্যাণমুলক কর্মসূচির উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সর্বোচ্চ উপস্থিতি ছিল মত বিনিময় সভায়, বিশেষ করে নারী উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

৭ নভেম্বর বেলা ১১ টায় উপজেলার সীমান্তবর্তী দূর্গাপুর ও বাসুদেবপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসা ময়দানে ইউনিয়ন আওয়ামীগ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এম.পি শহীদুজ্জামান সরকার বলেন, ‘বিএনপি দেশে এখন আগুন সন্ত্রাস করছে, তাদের প্রধান নেতা থাকে লন্ডনে, আর কর্মীরা পড়ে আছে পল্টনে, লোক দেখানো এসব আন্দোলন কর্মসূচি দিয়ে সরকার পতন সম্ভব নয়, কারণ জনগণ সরকারের সাথে আছে।’ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকের ব্যবস্থাপনায় ও যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম, পিপিএম, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, পৌর প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সরকারি এম এম কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ, অনুষ্ঠানে প্রায় ৪ হাজার সুবিধাভোগী ও দলীয় কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..