× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে রাউজান-মিরসরাইয়ে

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

চট্টগ্রাম প্রতিনিধি: বিভিন্ন ভোটকেন্দ্র থেকে বিএনপি সমর্থিত এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন দলটির সমর্থিত প্রার্থীরা চট্টগ্রামের রাউজান এবং মিরসরাই পৌরসভায়।

রাউজানের বিএনপি প্রার্থী কাজী আবদুল্লাহ আল হাছান অভিযোগ করেন, সকাল ৯টার মধ্যেই রাউজান পৌরসভার সবগুলো ভোটকেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট বাক্স ভর্তি করা হচ্ছে। এ ছাড়া মিরসরাই পৌরসভার কমপক্ষে ৭টি কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী রফিকুল পারভেজ।

রাউজানের বিএনপির প্রার্থী কাজী আবদুল্লাহ আল হাছান সাংবাদিকদের জানান, এ উপজেলায় পরিকল্পিতভাবে একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই পৌরসভার কোন ভোটকেন্দ্র বিএনপির এজেন্টদের দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। সব কেন্দ্র থেকে তাদের বের করে দিয়ে জাল ভোটের মহৌৎসব শুরু হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে বিএনপি প্রার্থী নিজেই লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন।

এদিকে মিরসরাই পৌরসভার বিএনপি সমর্থিত প্রার্থী রফিকুল পারভেজ জানান, পৌরসভার কমপক্ষে ৭টি কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত এজেন্টদের বের করে দিয়েছে সরকারি দলের সমর্থকরা। ১, ২, ৩, ৬, ৮ এবং ৯ নং ভোটকেন্দ্র থেকে বিএনপি সমর্থিত এজেন্টদের বের করে দিয়ে তাদের কেন্দ্র এলাকা ত্যাগ করার নির্দেশ দেওযা হয়েছে। এ ব্যাপারে রিটার্নিং অফিসারের কাছে মৌখিক অভিযোগ করা হয়েছে বলে প্রার্থী জানান।


এ ক্যটাগরির আরো খবর..