× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

মাদারীপুর প্রতিনিধি

বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
স্লিপ অব টাং

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা সাইদ উদ্দিন আহমেদ হানজালা বলেছেন, বিএনপিকে নিয়ে দেওয়া তার সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং’। তার ভাষ্য, মনে একটি কথা থাকলেও মুখ দিয়ে বের হয়েছে অন্য কথা।ডেস্ক্মা

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শিবচরের বাহাদুরপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাখ্যা দেন।

হানজালা বলেন, “আমার গতকালের বক্তব্য নিয়ে গোটা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। আমি আসলে সেভাবে বলতে চাইনি। এটি স্লিপ অব টাং। আমার মনে ছিল একটি কথা, কিন্তু মুখ দিয়ে বের হয়েছে অন্যটি। পুরো বক্তব্যটি শুনলে মর্মার্থ বোঝা যাবে। পরে আমি বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যাও করেছি।”

তিনি আরও বলেন, “আমি বলতে চেয়েছিলাম—শিবচরে যারা বিএনপির নাম ব্যবহার করে অন্যায়, অত্যাচার বা অপকর্ম করবে, তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান মেনে নেবেন না। প্রধানমন্ত্রী দেশে ফিরে নতুন ধারার যে রাজনীতি শুরু করেছেন, তার সঙ্গে আমারও মিল রয়েছে। আমিও আধিপত্য, শোষণ ও জুলুমমুক্ত রাজনীতি চাই।”

নিজেকে হাজী শরীয়ত উল্লাহর উত্তরসূরি উল্লেখ করে হানজালা বলেন, নির্বাচিত হওয়ার পর শিবচরে তিনি কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ হতে দেননি। বিএনপিসহ সব দলের সঙ্গে তাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, “নির্বাচনের আগে বা পরে কোনো দলকে নিয়ে বিরূপ মন্তব্য করিনি। তবে যারা অবৈধ বালু ব্যবসা, পরিবহনে চাঁদাবাজি বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান রয়েছে। প্রধানমন্ত্রীর অবস্থানও একই।”

তিনি আরও বলেন, “নির্বাচনের ফলাফল নিয়ে আমার ও নাহিদ ইসলামের বিরুদ্ধে দুটি রিট হয়েছে। সেখানে আমার জয়কে কারচুপি বলা হয়েছে। বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে। সারাদেশের ৩০০ আসনের মধ্যে সবচেয়ে কম ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এই আসনে। সেখানে কারচুপির অভিযোগ খারাপ লেগেছে। তবে আমরা সবাই মিলে শিবচরকে সামনে এগিয়ে নিয়ে যাব।”

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দেন রিকশা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। ওই অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানাও উপস্থিত ছিলেন।

সেই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি বলেন, “আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না।” পরে এই বক্তব্য নিয়েই রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..