× Banner
সর্বশেষ
আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ 

বায়ু দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত দেশের তালিকায় শীর্ষে স্থান পেয়েছে বাংলাদেশ। এরপরই যথাক্রমে রয়েছে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও ভারত। সেইসঙ্গে সবচেয়ে দূষিত ৩০ শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭তম। মঙ্গলবার প্রকাশিত আইকিউএয়ার, এয়ারভিস্যুয়াল ও গ্রিনপিসের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বাতাসে পিএমটুপয়েন্টফাইভ-এর মাত্রা সর্বোচ্চ ১০০ ধরে এ তালিকা তৈরি করা হয়েছে। এই কণাগুলো মানুষের ফুসফুস ও রক্তপ্রবাহে মারাত্মক ক্ষতি করতে পারে।

বায়ু দূষণের শীর্ষে থাকা বাংলাদেশের বাতাসে পিএমটুপয়েন্টফাইভ’র গড় মাত্রা ৯৭.১, দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের ৭৪.২৭, তৃতীয়তে থাকা ভারতের ৭২.৫৪। চতুর্থে থাকা আফগানিস্তানের ৬১.৮ বারহাইনের ৫৯.৮। এরপর রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়া, কুয়েত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া।

অন্যদিকে সবচেয়ে কম দূষিত দেশ হিসেবে তালিকার নিচের দিকে রয়েছে যথাক্রমে আইসল্যান্ড (৫.০৫) ফিনল্যান্ড (৬.৫৭), অস্ট্রেলিয়া(৬.৮২), এস্তোনিয়া(৭.২) ও সুইডেনের (৭.৩৭) ।

এছাড়া বিশ্বের সবচেয়ে দূষিত ৩০ শহরের মধ্যে ২২টি ভারতে। পাঁচটি চীনে, দুইটি পাকিস্তানে ও একটি বাংলাদেশের।

বিশ্বে সবচেয়ে বায়ু দূষিত দেশের তালিকায় প্রথম বাংলাদেশদূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে থাকা শহরটি গুরুগ্রাম। এর অবস্থান ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণপশ্চিমে। এরপরই আছে দিল্লির আরেকটি শহর গাজিয়াবাদ। এরপর দূষণের তৃতীয় স্থান আছে পাকিস্তানের ফয়সালাবাদ শহর।

এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে আছে ভারতের ফরিদাবাদ, ভিবাডি, নয়ডা ও পাটনা। অষ্টম স্থানে আছে চীনের হোটান শহর, এরপর ভারতের লক্ষ্ণৌ ও দশম স্থানে আছে পাকিস্তানের লাহোর শহর।

নতুন ওই প্রতিবেদন অনুযায়ী, বায়ু দূষণের কারণে আগামী বছর বিশ্বে প্রায় ৭০ লাখ অকাল মৃত্যুর ঘটনা ঘটবে। এর ফলে অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে।


এ ক্যটাগরির আরো খবর..