× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ঝিনাইদহে হামলায় আহত আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, ফের প্রতিপক্ষের শতাধিক বাড়ীঘর ভাংচুর লুটপাট

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জুন, ২০২০
বাড়ীঘর ভাংচুর লুটপাট

ঝিনাইদহে হামলায় আহত আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, ফের প্রতিপক্ষের শতাধিক বাড়ীঘর ভাংচুর লুটপাট

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম (৪০) মারা গেছে। রোববার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে মারা গেল ২ জন। নিহত নুর ইসলাম ওই গ্রামের রিয়াজুল বিশ^াসের ছেলে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার হরিশংরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে গত বৃহষ্পতিবার বিকালে কুপিয়ে গুরুতর আহত করে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের লোকজন। সেখান থেকে আহত আলাপ শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন সে মারা যায়। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বিকেলে সেও মারা যায়।

এদিকে মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ভাংচুর ও লুটপাট। সাবেক চেয়ারম্যান ফরিদের নেতৃত্বে শত শত নারী পুরুষ প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় তারা গরু, ছাগল, আসবাবপত্র, ধান-চাল লুট করে নিয়ে গেছে। ওই গ্রামসহ আশপাশের গ্রাম থেকে লোক এসে এ ভাংচুর চালায়।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তারপর থেকে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে আলাপ শেখ নিহতের ঘটনায় শুক্রবার রাতে আলাপ শেখের ভাই গোলাপ শেখ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও ১০ জন অজ্ঞাত নামা ব্যক্তির নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..