× Banner
সর্বশেষ
পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর

ডেস্ক

বাড়ছে মন্ত্রিসভার আকার, শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন চিরকুমারী শামসুন্নাহার চাঁপা এমপি

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন চিরকুমারী শামসুন্নাহার চাঁপা

অবশেষে বাড়ছে মন্ত্রিসভার আকার। দ্বাদশ জাতীয় সংসদের বর্ধিত মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ আজ। শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার জন্য কল পেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের এমপি,  আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক চিরকুমারী শামসুন্নাহার চাঁপা।

আজ শুক্রবার (১ মার্চ) সকালে সংবাদ মাধ্যমে কল পাওয়ার কথা জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের বোন। চাঁপার রাজনীতি শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে অধ্যয়নের সময় থেকেই। তিনি শামসুন্নাহার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ফেরার সময় তিনি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তার ভূমিকা ছিল।

এরপর সরকারি চাকরিতে যোগদান করেন টাঙ্গাইলের ধনবাড়ীর এই কৃতী সন্তান। তথ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তা হিসেবে ২০১৫ সালে অবসরে যান শামসুন নাহার চাঁপা।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৬ থেকে সর্বোচ্চ ১০টি গাড়ি ও পতাকা প্রস্তুত রাখতে বলা হয়েছে। সে অনুযায়ী গাড়ি ও পতাকা প্রস্তুত রাখা হয়েছে।

এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে পাঁচজন শপথ অনুষ্ঠানে ডাক পাওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে। এই পাঁচজনের মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা আসনের এমপি। তারা হলেন— ঢাকার নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের রোকেয়া সুলতানা ও টাঙ্গাইলের শামসুন নাহার চাপা। এ ছাড়া রাজশাহী-৫ আসনের (পুঠিয়া-দুর্গাপুর) আব্দুল ওয়াদুদ ও চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) মো. নজরুল ইসলাম চৌধুরীও ডাক পেয়েছেন।

এর বাইরে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের শহিদুজ্জামান সরকার ও চট্টগ্রামের সংরক্ষিত আসনের এমপি ওয়াসিকা আয়শা খানের নাম শোনা যায়। তবে রাতে দুজনই গণমাধ্যমকে জানান, মন্ত্রিপরিষদের কোনো ফোন তারা পাননি।

যদিও কতজন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন সেটি এখনো জানা যায়নি। তবে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর শপথের ফোল্ডার প্রস্তুত রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। অন্যবারের তুলনায় এ মন্ত্রিসভার আকার অনেক ছোট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি। এ দুই মন্ত্রণালয় নতুন মন্ত্রী বা প্রতিমন্ত্রী পাচ্ছে এটা অনেকটা নিশ্চিত।

১১ জানুয়ারি গঠিত নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। তবে কোনো উপমন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি। যদিও আগের মন্ত্রিসভায় তিনজন উপমন্ত্রী ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভা ছিল ৪৭ সদস্যের। ওই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..