বাস দুর্ঘটনায় ১৫ জন আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া-কামারখালী টোলপ্লাজায় গতকাল বৃহস্পতিবার বিকালে মাগুরা থেকে ছেড়ে আসা লোকাল বাস (খুলনা-ব-০২২৯) ব্রেক ফেল হয়ে কাচামাল বোঝাই করা ১ টনের পিক-আপ(ঢাকা-মেট্রো-ন-১৮-৩৯৪২) টোলে টোল দেওয়ার সময় ব্রেক ফেল হওয়া বাস পিছন থেকে ধাক্কা মারে।

ধাক্কা খেয়ে বাস ও পিক-আপে থাকা লোক আহত হয় প্রায় ১৫জন । এর মধ্যে ৩ জনের পরিচয় জানা যায়। এরা হলেন পিক-আপের ড্রাইভার শেখ মিজান (৩০) পিতাঃ শেখ লালমিয়া, গ্রামঃ ডাঙ্গীবাংগালবাধ,নগরকান্দা,ফরিদপুর (২) মোঃ সবুজ (৩৮) পিতাঃ মোশারফ নগরকান্দা,ফরিদপুর (৩) মোঃ কামাল হোসেন খাঁন (৪৭) পিতা ঃ আলাউদ্দীন খাঁন গ্রাম ঃ গজারিয়া , ভাঙ্গা, ফরিদপুর ।

আর বাকী ১২ জনের পরিচয় জানা যায়নি। জানা যায় বাসের ধাক্কা খেয়ে পিক-আপের কাচাঁমাল বোঝাই পিক-আপের ডালা উফরে কাচাঁমাল রাস্তায় পড়ে যায় আর বাস ব্রেক ফেল হয়ে টোলের টোলকল ঘর ভেঙ্গে যায়। ফলে রাস্তায় গাড়ীর যানযট বাধা পড়ে কানাইপুর পুলিশ ফাড়িঁর এ. এস. আই মোঃ রাসেল খবর পেয়ে তার ফোর্সদয় সঙ্গে নিয়ে রাস্তার যানযট নিরসন করেন এবং পরে গাড়ী দুটি ফাড়িঁতে নিয়ে যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।