× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাল্য বিয়েতে বিজিবি সদস্য বর ও কনের বাবাসহ আটক ৪

admin
হালনাগাদ: রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

আগৈলঝাড়া সংবাদ দাতাঃ বরিশাল জেলার আগৈলঝাড়ায় ইউপি সদস্যর উপস্থিতিতে বাল্য বিয়ের আসর থেকে বিজিবি সদস্য বর ও কনের বাবাসহ চার জনকে আটক করেছে পুলিশ। বহু নাটকীয়তা শেষে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের ধরা আর ছাড়ার কারনেই বন্ধ হচ্ছেনা উপজেলার বাল্য বিয়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাকাল ইউয়িনের পশ্চিম পয়সা গ্রামের কাচামাল ব্যবসায়ি বক্কার সিকদারের মেয়ে ও পয়সা স্কুল এ্যান্ড কলেজের ১০ম শ্রেনীর ছাত্রী সুইটি আক্তারের সাথে পাশ্ববর্তি কোটালীপাড়া উপজেলার হরিনাহাটি গ্রামের মৃত ফয়জর আলী গাজীর ছেলে আল আমিনের সাথে স্থানীয় ইউপি সদস্য সোবহান মিয়ার উপস্থিতিতে শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর আল আমিন রাঙ্গামাটিতে বিজিবি সদস্য হিসেবে কর্মরত।

কনের চাচা নেছার উদ্দিন জানান, তারা আগে থেকে বিয়ের কিছুই জানতেন না। কনের বয়স না হওয়ায় ওই বিয়ে পড়াতে বাকাল ইউনিয়নের নিয়োগকৃত কাজী মনির হোসেন অস্বীকৃতি জানালে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের কাজী মাওলানা ছামাদ মিয়া কনের বয়স বেশি দেখিয়ে দুই তিন-দিন আগে এই বাল্য বিয়ে কাবিন করেন। শুক্রবার শরিয়া মোতাবেক ওই বাল্য বিয়ে পড়ান পয়সা মসজিদের পেশ ইমাম মাসুম বক্তিয়ার।

বাল্য বিয়ের খবরে এএসআই শাহ আলম একজন ফোর্স নিয়ে সেখানে হাজির হন। পরে সেখানে আরও দুই সাব ইন্সপেক্টর হাজির হন। বরযাত্রীসহ দাওয়াতী মেহমানদের খাওয়া-দাওয়া শেষে বিয়ের আসর থেকে বিজিবি সদস্য বর আল আমিন, তার চাচা, কনের বাবা বক্কার সিকদারকে ও চাচাকে আটক করে থানায় নিয়ে আসে। বাকাল ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সোবহান মিয়া ও এএসআই শাহ আলমের মধ্যস্ততায় বাল্য বিয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে বরের সাজা হলে চাকুরী চলে যাবে! এমন ভয় দেখিয়ে বহু নাটকীয়তা শেষে কোন আইনী ব্যবস্থা না নিয়ে শুক্রবার রাতেই মোটা অংকের অর্থের বিনিময়ে আটককৃতদের ছেড়ে দেন ওসি মো. মনিরুল ইসলাম। প্রশাসন আগৈলঝাড়া উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করলেও পুলিশের হেন ভূমিকার কারণে কোন ভাবেই বাল্য বিয়ে রোধ করা সম্ভব হচ্ছে না।

এব্যাপারে ওসি মনিরুল ইসলাম বলেন, শুক্রবার বিয়ে হয়নি। বিয়ে আগে হয়েছে। ওই দিন ছেলে মেয়ের বাড়ি বেড়াতে এসেছিল। অভিযুক্তদের আটক করে থানায় আনার পর নির্বাহী কর্মকর্তাকে ফোনে জানানো হয়েছে। নির্বাহী কর্মকর্তা শুক্রবারসহ ছুটির দিন ও রাতে মোবাইল কোর্ট পরিচালনায় আইনগত বাধ্যবাধকতা থাকায় কোর্ট করবেন না বলে তাকে জানান। অর্থ বিনিময়ে ছেড়ে দেয়ার বিষয়টি তিনি অস্বীকার করে আরও বলেন, পরে বিষয়টি এএসপি সার্কেলের সাথে কথা বলে মুচলেকা রেখে আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..