× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

ধামইরহাটে মধ্যরাতে বাল্যবিয়ে রুখে বরের ৬ মাস কারাদন্ড দিল প্রশাসন

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মধ্যরাতে বাল্যবিয়ে রুখে দিল উপজেলা প্রশাসন, এই অপরাধে বরের ৬ মাস কারাদন্ড প্রদান করা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলার আড়ানগর ইউনিয়নের কাজীপুর গ্রামের মাহবুব আলমের কিশোরী মেয়ে (১৬)’র সাথে পতœীতলা উপজেলার পাটিআমলাই গ্রামের সামাদুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২৩) এর বিবাহ প্রস্তুতি চলছিল।

৭ জুলাই রাত পৌনে ১২ টার সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দেন। নাবালিকা কিশোরী মেয়েকে বিয়ে করতে আসায় তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায় বর জাহিদ হাসানের ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান।

এ সময় ধামইরহাট থানার ওসি মো. আবদুল মমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পুলিশের এ.এস.আই রেজুয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মধ্যরাতে চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ঝুকি নিয়ে বাল্য বিবাহ বন্ধ করায় উপজেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..