বালিয়াডাঙ্গী ধনতলায় অগ্নিকান্ডে ৪০টি বাড়ি ভস্মীভূত

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা ইউনিয়নে চৌটাকী গ্রামে গতকাল চুলার ঘর থেকে আগুন লেগে ৪০টি বাড়ী ভষ্যিভূত হয়ে যায়। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও ধনাঢ্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় জনগণ ব্যাপক সাহায্য সহযোগীতা করেন।

দিনাজপুর থেকে আগত একটি মিশনারী সংস্থা এই গ্রামে প্রতিটি বাড়ীতে একটি করে চালের বস্তা, একটি করে শাড়ী, একটি করে ত্রিপাল, তরকারী সরঞ্জামাদি সহ নগদ ১০০০/- টাকা করে সাহায্য করেন। এসময় উক্ত সংস্থাটির ঢাকা থেকে আগত মধু বাবু, মার্টিন হালদার, অভিজিৎ সরকার, রেমন্ড বাজেন বৈরাগী, ভূজেন্দ্র নাথ সিংহ ও স্থানীয় স্বেচ্ছাসেবক কমিটির জোহন চন্দ্র  সিংহ, ননী গোপাল সিংহ, দিনারাম সিংহ, দিনেশ চন্দ্র, বাসুদেব, জগদিশসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।