× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় রুপি মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
ভারতীয় নাগরিক আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামালসহ ভারতীয় এক নাগরিককে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।  আটক আসামী হলেন,ভারতের চব্বিশ পরগনার শুভ নগর থানার শ্যামল মন্ডলের ছেলে অমলেশ মন্ডল (৩৪)।
মঙ্গলবার ( ২৬ আগস্ট) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, রঘুনাথপুর বিওপি, আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, মোবাইল, ভারতীয় রুপি, খাদ্যসামগ্রী, শাড়ী, থ্রি-পিচ, ঔষধ, চায়না দোয়ারী জাল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৪,২৪,৫১৪/- (চার লক্ষ চব্বিশ হাজার পাঁচশত চৌদ্দ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা এবং আটক আসামী যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি।


এ ক্যটাগরির আরো খবর..