× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু 

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু 
পঞ্চগড়ে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু 

বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু । পঞ্চগড়ের বোদা উপজেলায় বালতির পানিতে ডুবে ফারিহা আক্তার নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ আগষ্ট) সকাল উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু ফারিহা আক্তার একই এলাকার ফরিদুল ইসলামের মেয়ে।
জানা যায়, সকালে শিশু ফারিহাকে বাড়ির উঠানে খেলতে দিয়ে রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা। একপর্যায়ে বাড়ির উঠানে রাখা বালতিতে হাতে থাকা দুইটি লেবু ফেলে দেয় সে। সেগুলো তুলতে গিয়ে বালতিতে পড়ে যায় ফারিহা। পরে ফারিহাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়েগেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন তিনি।
মাড়েয়া বামনহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..