ক্রীড়া ডেস্ক : গ্রুপপর্বের সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফা.কম। এই একাদশের সবচেয়ে বিস্ময়কর বিষয় হল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার একজন খেলোয়াড়ও নেই সেরা একাদশে!
অবশ্য এই ড্রিম টিমে স্প্যানিশ লা লিগা থেকে মাত্র দুজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। তার একজন হলেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যজন হলেন অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো গোডিন।
সেরা একাদশে ৯টি ক্লাবের খেলোয়াড়রা রয়েছেন। সেখানে দুটি ক্লাব থেকে দুজন করে খেলোয়াড় রয়েছেন। ফ্রান্সের ক্লাব পিএসজি থেকে রয়েছেন কেভিন ট্রাপ ও থিয়গো সিলভা। আর বায়ার্ন মিউনিখ থেকে রয়েছেন ডেভিড আলবা ও থমাস মুলার।
এ ছাড়া জুভেন্টাস থেকে আছেন আন্দ্রেয়া বারজাগলি। জেন্টের এসভেন কুমাস রয়েছেন মিডফিল্ডার হিসেবে। রয়েছেন চেলসির উইলিয়ান ও ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং। জেনিতের ব্রাজিলিয়ান ফুটবলার হাল্কও রয়েছেন এই তালিকায়।
উয়েফার সেরা একাদশ :
ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়েগো গোডিন, হাল্ক, উইলিয়ান, থমাস মুলার, ডেভিড আলবা, কেভিন ট্রাপ, থিয়গো সিলভা, আন্দ্রেয়া বারজাগলি, এসভেন কুমাস ও রাহিম স্টার্লিং।