বার্সা সুয়ারেজকে বাঁচাত পারেনি

ক্রীড়া ডেস্ক: লুইস সুয়ারেজকে বাঁচাতে পারেনি বার্সেলোনা কোপা ডেল রের দুই ম্যাচ নিষেধাজ্ঞা থেকে । সুয়ারেজের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

গত সপ্তাহে এসপানিওলের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচের পর বিতর্কে জড়ান সুয়ারেজ। তারপর তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়।

দ্বিতীয়ার্ধে এসপানিওলের দুই খেলোয়াড়ের সঙ্গে ঝামেলা হয় সুয়ারেজের। ম্যাচের পর দুইজনকে ‘অপ্রীতিকর’ কথা বলেন বলে জানান রেফারি জুয়ান মার্টিনেজ।

সুয়ারেজ দুই ম্যাচ না থাকলেও তেমন সমস্যা হওয়ার কথা নয় মেসিদের। কেননা নেইমার এবং পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ী মেসি পুরো ফিট আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।