× Banner
সর্বশেষ
বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার 

বার্সার সামনে রেকর্ডের হাতছানি

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: এ বছর বার্সেলোনা ক্লাবটি পাঁচ-পাঁচটি শিরোপা ঘরে তুলেছে। বছরের শেষ লগ্নে এসে লুইস এনরিকের দলের সামনে দারুণ এক রেকর্ডেরও হাতছানি।

বুধবার এ বছরে নিজেদের শেষ ম্যাচে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে তিন গোল করলেই এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের স্প্যানিশ রেকর্ড গড়বে বার্সা।

২০১৫ সালে এ পর্যন্ত ১৭৬ গোল করেছে কদিন আগেই ফিফা ক্লাব বিশ্বকাপে রেকর্ড তৃতীয় শিরোপা জেতা বার্সেলোনা। এর আগে গত বছর ১৭৮ গোল করে স্পেনের ক্লাবগুলোর এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি দখলে রেখেছে রিয়াল মাদ্রিদ। এবার রিয়ালের রেকর্ডটি নিজেদের করে নেওয়ার সুযোগ বার্সার সামনে।

এ বছর বার্সার ১৭৬ গোলের ১৩৪টিই করেছেন আক্রমণভাগের ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। তিন জনই দারুণ ছন্দে আছেন। বিশেষ করে সুয়ারেজ তো গোল করাটাকে ছেলেখেলা বানিয়ে ফেলেছেন।

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মেসি-নেইমারের অনুপস্থিতিতে সুয়ারেজ হ্যাটট্রিক করে বার্সাকে ফাইনালে তোলেন। ফাইনালেও জোড়া গোল করেন বার্সার এই উরুগুইয়ান স্ট্রাইকার। সেই সঙ্গে মেসির একটি গোলে শিরোপা ঘরে তোলে বার্সা।

কম যাননি নেইমারও। ফাইনালে ব্রাজিল তারকা নিজে গোল না পেলেও তিন গোলের দুটিতেই সহায়তা (অ্যাসিস্ট) করেছেন তিনি। এ বছরে নিজেদের শেষ ম্যাচেও জ্বলে ওঠার অপেক্ষায় ‘এমএসএন’ ত্রয়ী।


এ ক্যটাগরির আরো খবর..