× Banner
সর্বশেষ
গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা

পিআইডি

বান্দরবানে পর্যটকদের সর্বোত্তম যানবাহন সেবা প্রদানের আহ্বান পার্বত্য মন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
সর্বোত্তম যানবাহন সেবা

সকল যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে সড়কে চলাচল করতে হবে। যানবাহনের ফিটনেস নিশ্চিত হয়েই গাড়ি রোডে নামাতে হবে। বান্দরবানে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকদের সর্বোত্তম নিরাপদ যানবাহন সেবা প্রদান নিশ্চিত করতে হবে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ (শনিবার) রাতে বান্দরবান জেলা সদরের হিলভিউ কনভেনশন সেন্টারের অডিটোরিয়াম হলে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানান।

মন্ত্রী বান্দরবান শ্রমিক ইউনিয়নের সদস্যদের কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বান্দরবানের যানবাহন চালকরা বরাবরই ভালো। তারা সকল পর্যটকদের সাথে সৌজন্যমূলক আচরণ করে থাকে। তাছাড়া এখানকার শ্রমিক ইউনিয়ন খুবই একটিভ। একটি দেশের কৃষ্টি কালচার ও পরিচয় বহন করে ভালো ব্যবহারের মাধ্যমে। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য নিরলসভাবে কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততোদিন দেশের মানুষের কল্যাণ করে যাবে এবং এ ধারা আগামিতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি।

পরে মন্ত্রী বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও সংশ্লিষ্টদের নিবন্ধন সনদ বিতরণ করেন।

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাফর ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফর রহমান, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মো. .আব্দুল কুদ্দুছ, বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামাল উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..