× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

বান্দরবানে ঝুঁকিতে থাকা মানুষদের সরে যাওয়ার নির্দেশ

admin
হালনাগাদ: রবিবার, ১৮ জুন, ২০১৭

বান্দরবান সংবাদদাতাঃ জেলার পাহাড়ধসের জন্য ঝুঁকিপূর্ণ বসতির তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এ ছাড়া ঝুঁকিতে থাকা বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আজ শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীনূর খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের কালাঘাটাসহ আশপাশের এলাকাগুলোতে অভিযান চালায়। অভিযানের সময় পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ বসতির তালিকা তৈরির কাজ শুরু করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে পৌরসভার নয়টি ওয়ার্ডেই এ অভিযান পরিচালনা করা হবে। অপরদিকে পাহাড়ের ঢালুতে নতুন কয়েকটি বসতি স্থাপনের কাজও বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অন্যদের মধ্যে বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর অজিত দাশসহ প্রশাসন, পৌরসভা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীনূর খান বলেন, ‘পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের সরে যেতে প্রাথমিকভাবে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ বসতির তালিকা তৈরির কাজ করা হচ্ছে। নির্দেশ দেওয়ার পরও যারা ঝুঁকিপূর্ণ বসতি ছাড়বেন না, তাঁদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। দুর্যোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, ‘ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ীভাবে পুনর্বাসনের চিন্তাভাবনা রয়েছে সরকারের। তবে প্রাথমিকভাবে তাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..