× Banner
সর্বশেষ
গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা

বান্দরবানে জনসেবায় ‘হ্যালো ছাত্রলীগ এ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
বান্দরবানে জনসেবায় ‘হ্যালো ছাত্রলীগ এ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

জনসেবায় বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে চালু হয়েছে ‘হ্যালো ছাত্রলীগ এ্যাম্বুলেন্স’। হ্যালো ছাত্রলীগের নির্ধারিত একটি মোবাইল নম্বরে একটি ফোন কলেই সেবা দিতে ঘরের দুয়ারে পৌঁছে যাবে সঙ্কটাপন্ন রোগী পরিবহনের এ্যাম্বুলেন্স।

আজ বান্দরবান অরুণ সারকি টাউন হলে জেলা ছাত্রলীগের উদ্যোগে ‘হ্যালো ছাত্রলীগ এ্যাম্বুলেন্স’ এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।

মন্ত্রী এসময় বলেন, বান্দরবান জেলা ছাত্রলীগ জনসেবায় একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের ফলে গরিব ও অসহায় রোগীরা সেবা পেয়ে উপকৃত হবেন। তিনি এ ধরনের উদ্যোগ প্রতিটি উপজেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জনান।

উদ্বোধনের পর এ্যাম্বুলেন্সটি বান্দরবান পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর করা হয়। সেখানে নির্দিষ্ট একটি নম্বরে যে কেউ ফোন করে যোগাযোগ করলে নামমাত্র ফিতে যে কোনো রোগী এ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম কাওছার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য কাজল কান্তি দাশ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..