× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

বাতিল চেয়ে তারেকের শাশুড়ির রিটের আদেশ মঙ্গলবার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

মামলা বাতিল চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রোববার (৩১ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চে এ শুনানি হয়। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ইকবাল মান্দ বানুর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সম্পদের হিসাব না দেওয়ায় তার বিরুদ্ধে করা দুদকের ওই মামলা বাতিল চেয়ে গত ২৬ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি করেন সৈয়দা ইকবাল মান্দ বানু। রিট আবেদনে সম্পদের হিসাব বিবরণী চেয়ে দেওয়া নোটিশ বাতিল করে পুনরায় নোটিশ দেওয়া এবং এ বিষয়ে করা মামলা স্থগিত ও বাতিল চেয়েছেন তিনি।

সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু।

এর বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব না দেওয়ায় এ মামলা করা হয়।

এ মামলার তদন্ত শেষে গত ১৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় দুদক। অনুমোদনের পর ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক আবদুস সাত্তার সরকার ঢাকার মুখ্য মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।


এ ক্যটাগরির আরো খবর..